ত্রিভুজের একটিবাহু বর্ধিত করলে তৈরি হওয়া বহিঃস্থকোণটি অন্থঃস্থ কোণের বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান

উপপাদ্য- “ত্রিভুজের একটিবাহু বর্ধিত করলে তৈরি হওয়া বহিঃস্থকোণটি অন্থঃস্থ কোণের বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান”

বিশেষ নির্বচন: মনেকরি ত্রিভুজ ABC এর বহি:স্থ <ACD. প্রমান করতে হবে যে <ABC+<BAC= <ACD.

অংকন: BC বাহু D পর্যন্ত বর্ধিত করি।

প্রমান: ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ

 ত্রিভুজ ABC এ <ABC+<BAC+<ACB = 180ডিগ্রি

                             বা, <ABC+<BAC = 180ডিগ্রি - <ACB .............সমিকরণ----১

একই ত্রিভুজের অন্ত:স্থ এবং বহি:স্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ

আবার  ত্রিভুজ ABC এ বহি:স্থ<ACD + অন্:স্থ<ACB    = 180ডিগ্রি

                           বা, বহি:স্থ<ACD =  180ডিগ্রি - <ACB .............সমিকরণ----২


 সমিকরণ----১ ও ২ হতে পাই, <ABC+<BAC= <ACD (প্রমাণিত)           
 

হুমায়ুন স্বরণে নিউ ইয়র্কে হুমায়ূন মেলা

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে শুরু হচ্ছে ‘হুমায়ূন স্মৃতি মেলা’।

নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে শুক্রবার শুরু হতে যাওয়া এই মেলা চলবে পাঁচ দিন।
প্রয়াত লেখকের জীবনের শেষ সময়ের কিছু নিদর্শনও মেলায় থাকবে বলে জানিয়েছেন এর আয়োজনকারী ‘মুক্তধারা’র কর্ণধার বিশ্বজিত সাহা।

বাংলাদেশের, বাঙালির, বাংলা ভাষাভাষীর লেখালেখির ভুবনে প্রবাদপুরুষ, কিংবদন্তিসম ব্যক্তিত্ব এ-কালের শরৎচন্দ্র' হুমায়ূন আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ জুলাই বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটে তিনি অন্তিম শ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।

১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিন। সে দিন মেলার সমাপনীতে কেক কাটা হবে। এর আগের চার দিন তার লেখা সব বই এবং তার নির্মিত নাটক প্রদর্শিত হবে।

“লেখকের জীবনী নিয়ে তার ঘনিষ্ঠ সাহিত্যিকরা স্মৃতিচারণমূলক আলোচনায়ও মিলিত হবেন,।”
গত বছর নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মুক্তধারার উদ্যোগে জনপ্রিয় এই লেখকের জন্মদিন উদযাপিত হয়। সেটি ছিল লেখকের জীবদ্দশায় শেষ জন্মদিন। ওই অনুষ্ঠানেই ‘রং পেন্সিল’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়।

বাংলাদেশের লেখালেখির ভুবনে প্রবাদপুরুষ হুমায়ূন আহমেদ সত্তর দশকের শুরুতে ছাত্র অবস্থাতেই লেখালেখি শুরু করেন। তবে ১৯৭২ সালে তাঁর প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশিত হওয়ার পরেই পাঠকের মন জয় করে নেন। একটা পর্যায়ে তিনি অধ্যাপনা ছেড়ে লেখালেখি, নাটক ও চলচ্চিত্র নির্মাণে নিমগ্ন হন। অসংখ্য বিটিভি নাটক ও প্যাকেজ নাটকের নির্মাতা তিনি। তাঁর নির্মিত প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি, শ্যামল ছায়া, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, চন্দ্রকথা প্রভৃতি চলচ্চিত্র কেবল সুধীজনের প্রশংসাই পায়নি, মধ্যবিত্ত দর্শককেও হলমুখী করেছে বহু দিন পর।

ঢাবি, কুয়েট এবং এএফএমসিতে ভর্তিচ্ছু হাজার হাজার শিক্ষার্থী বিপাকে


খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট),আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ(এএফএমসি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েরডি”(সম্মিলিত) ইউনিটের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু হাজার হাজার শিক্ষার্থী বিপাকে পড়েছে। ঢাবি ডি, কুয়েট এবং এএফএমসিতে একই সাথে আগামীকাল নভেম্বর শুক্রবার , ২০১২ সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে যারা এই তিনটি প্রতিষ্ঠানে ভর্তি হবার জন্যে আবেদন পত্র সংগ্রহ করেছিল তারা যেকোন একটি প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে

একই দিনে একই সময়ে ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করায় এই জটিলতার সৃষ্টি হয়েছে প্রশাসনের এই কর্মকান্ডের ফলে বিপাকে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলের হাজারো ভর্তিচ্ছুক শিক্ষার্থী এবং অবিভাবকেরা

উল্লেখ্য এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়েরডি”(সম্মিলিত) ইউনিটের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ক্যাম্পাসের বাইরের ২৭টি কেন্দ্রসহ মোট ৭৯টি কেন্দ্রে ৭৮ হাজার ৩শ ৪১জন ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবে খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট) এবং আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ(এএফএমসি) এই দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রায় ৩২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে
ঢাকা বিশ্ববিদ্যালয়েরডি”(সম্মিলিত) ইউনিটের ভর্তির জন্য বিজ্ঞান,ব্যবসায় শিক্ষা এবং মানবিক সব বিভাগের ছাত্র-ছাত্রীরাই আবেদন পত্র সংগ্রহ করতে পারে ফলে এই ভর্তি পরীক্ষা সবসময়ই অনেক বড় আঙ্গিকে হয় এবং অন্যসব প্রতিষ্ঠানের পরে হয় কিন্তু এইবারডিইউনিটের পরীক্ষার সময় পরিবর্তন করায় এই সমস্যার সৃষ্টি হয়েছে

ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের দাবী বিজ্ঞান বিভাগের সকল ছাত্রের এই তিনটি প্রতিষ্ঠানেরই আবেদন পত্র সংগ্রহ করার অনুমতি খাকায় বেশিরভাগ শিক্ষার্থী তিনটি শিক্ষা প্রতিষ্ঠানেরই ভর্তি ফরম পূরণ করেছি, কিন্তু একই দিনে পরীক্ষা হওয়ায়আমরা সিদ্ধান্তহীনতায় পড়েছি।
অভিবাবকেরা বলেছেন, ঐ তিন শিক্ষা প্রতিষ্ঠানের একই দিনে পরীক্ষা গ্রহণ করা অনুচিত। আগে থেকে পরীক্ষার তারিখ নির্ধারন না করে ভর্তি ফর্ম বিক্রি করেছে। এখন সন্তানের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়েছি।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এর ভর্তি সূত্র জানায় তাদের পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে শুধু তাদের মধ্য থেকেই সাক্ষাতকারের জন্য মননোয়ন দেয়া হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . আরেফিন সিদ্দিক বলেন,‘আমরা অনেক আগেই নোটিশ দিয়েছি যে এইবার আমাদের ডি ইউনিটের পরীক্ষা আগে অনুষ্ঠিত হবে এখন যদি কোনো প্রতিষ্ঠান আমদের সাথে একই দিনে পরীক্ষা নেন তাহলে তো আমাদের কিছু করার থাকে না আর এই পরীক্ষার পরিধি অনেক ব্যাপক বিশাল হওয়ার কারণে এখন কোনো সিদ্ধান্ত নিলে অনেক শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হবে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘ডি ইউনিট’ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস

আগামী ৯ নভেম্বর (শুক্রবার) একযোগে একুশটি পরীক্ষা কেন্দ্রে বিকাল ৩:০০ থেকে ৪:৩০টা পর্যন্ত ২০১২-১৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণীর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ‘ডি’ ইউনিটে ৫৪০টি  আসনের (মানবিক-৪১০টি, বিজ্ঞান-৮১টি, বাণিজ্য ও অন্যান্য-৪৯টি) বিপরীতে ৪৩,৬৬২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে।
১৪০০০০১ থেকে ১৪০৭৫০০ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (সদরঘাট সংলগ্ন),
১৪০৭৫০১ থেকে ১৪০৮৮০০ পর্যন্ত পগোজ স্কুলে (জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন),
১৪০৮৮০১ থেকে ১৪০৯৮০০ পর্যন্ত ঢাকা কলেজিয়েট স্কুলে (সদরঘাট, ঢাকা),
১৪০৯৮০১ থেকে ১৪১০৮০০ পর্যন্ত ঢাকা গভর্ণমেন্ট মুসলিম হাই স্কুল (বাহাদুরশাহ পার্ক, ঢাকা),
১৪১০৮০১ থেকে ১৪১২৮০০ পর্যন্ত সরকারি কবি নজরুল কলেজে (লক্ষ্মীবাজার, ঢাকা),
১৪১২৮০১ থেকে ১৪১৪৩০০ পর্যন্ত ঢাকা মহানগর মহিলা কলেজে (লক্ষ্মীবাজার, ঢাকা),
১৪১৪৩০১ থেকে ১৪১৬৩২০ পর্যন্ত সরকারি শহীদ সোহ্রাওয়ার্দী কলেজে (লক্ষ্মীবাজার, ঢাকা),
১৪১৬৩২১ থেকে ১৪১৭৭২০ পর্যন্ত ফজলুল হক মহিলা কলেজে (গেন্ডেরিয়া, ঢাকা),
১৪১৭৭২১ থেকে ১৪১৯৭২০ পর্যন্ত শেখ বোরহানুদ্দিন কলেজে (চানখাঁরপুল, ঢাকা),
১৪১৯৭২১ থেকে ১৪২০৯৭০ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইউভার্সিটি স্কুল এন্ড কলেজে (বুয়েট ক্যাম্পাস, ঢাকা),
১৪২০৯৭১ থেকে ১৪২২৩৭০ পর্যন্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা),
১৪২২৩৭১ থেকে ১৪২৩৫৭০ পর্যন্ত আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজে (আজিমপুর, ঢাকা),
১৪২৩৫৭১ থেকে ১৪২৪৭৭০ পর্যন্ত অগ্রণী স্কুল এন্ড কলেজে (আজিমপুর, ঢাকা),
১৪২৪৭৭১ থেকে ১৪৩০৭৭০ পর্যন্ত ইডেন মহিলা কলেজে (আজিমপুর, ঢাকা),
১৪৩০৭৭১ থেকে ১৪৩২২৭০ পর্যন্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজে (আজিমপুর, ঢাকা),
১৪৩২২৭১ থেকে ১৪৩৫২৭০ পর্যন্ত ঢাকা কলেজে (ঢাকা),
১৪৩৫২৭১ থেকে ১৪৩৭০৩৫ পর্যন্ত সরকারি টিচার্স ট্রেনিং কলেজে (মিরপুর, ঢাকা),
১৪৩৭০৩৬ থেকে ১৪৩৮৭৩৫ পর্যন্ত আইডিয়াল কলেজে (সেন্ট্রাল রোড, ধানমন্ডি, ঢাকা),
১৪৩৮৭৩৬ থেকে ১৪৪০২৩৫ পর্যন্ত ধানমন্ডি গভর্ণমেন্ট বয়েজ স্কুলে (ধানমন্ডি, ঢাকা),
১৪০০২৩৬ থেকে ১৪৪১৭৩৫ পর্যন্ত মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (মতিঝিল, ঢাকা),
১৪৪১৭৩৬ থেকে ১৪৪৩৬৯১ পর্যন্ত এবং ১৪৪৩৭০১ থেকে ১৪৪৩৭০৮ পর্যন্ত মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার দিনে এইচ.এস.সি./সমমান-এর মূল রেজিস্ট্রেশন কার্ড ও তার দুই কপি সত্যায়িত ফটোকপি এবং দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবির পেছনে পরীক্ষার্থীর নাম, SMS -এর মাধ্যমে প্রাপ্ত রোল নম্বর বাংলায় ও ইংরেজিতে লিখে উক্ত ছবি দুটির প্রত্যেকটি পৃথকভাবে ফটোকপিকৃত রেজিস্ট্রেশন কার্ডের বাম দিকে উপরে স্ট্যাপলার পিন দিয়ে সংযুক্ত করে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপির উপরের অংশে উক্ত রোল নম্বর বাংলা ও ইংরেজিতে লিখতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার হলে পরীক্ষার্থী কর্তৃক আনিত এইচ.এস.সি./সমমান পরীক্ষার ফটোকপিকৃত (সত্যায়িত) দুইটি রেজিস্ট্রেশন কার্ডের একটি শিক্ষার্থীকে প্রবেশপত্র হিসেবে প্রদান করবে। অন্যটি পরীক্ষার হলে জমা রাখা হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা সংরক্ষণ করবে। পরীক্ষার হলে মোবাইল ফোন, ডিজিটাল ঘড়ি বা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট-এ (www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে।

জবিতে শিবির কর্মী আটক: আবারও শিবির কর্মীর তালিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরের এক কর্মীকে আটক করে পুলিশে সোপার্দ করে জবি প্রশাসন। বিগত সময়ে আটককৃত শিবির কর্মীদের তালিকায় তার নাম উল্লেখ আছে বলে জানান জবি প্রক্টর ড. অশোক কুমার সাহা।
প্রসঙ্গত, বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা কয়েকদিন আগে আটককৃত শিবির কর্মীর দেওয়া তালিকার সূত্র ধরে মো. মশিউর রহমান নামের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ও শিবির কর্মীকে আটক করেন এবং তাকে বেধড়ক পিটিয়ে প্রক্টরের কাছে নিয়ে যান। প্রক্টর সঙ্গে সঙ্গে ওই শিবির কর্মীকে পুলিশের কাছে সোপর্দ করেন।
জবি সূত্র থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে থেকে আটকের পর ছাত্রলীগ কর্মীরা তাকে মারপিট করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান। এ সময় জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে শিবির কর্মী নন বলে দাবী করেন কিন্তু আবারও কয়েকজন শিবির কর্মীর তালিকা দেন। পরে জবি প্রশাসন তাকে কোতোয়ালি থানা পুলিশের সদস্যদের কাছে সোপর্দ করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা বলেন, গত কয়েক দিন ধরে জামায়াত শিবির দেশে অস্থিতিশীল কৃতিকলাপ করছে। কেউ যাতে বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এমনটি বিবেচনায় রেখে আটককৃতকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এদিকে ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় জামায়াত-শিবিরের তান্ডবের প্রতিবাদে গতকাল দুপুর দুইটায় বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।