জবিতে চলছে হল চাই আন্দোলন দুই দিনের আল্টিমেটাম

জবি রিপোর্টার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল চাই আন্দোলন চলমান রয়েছে। দুইদিনের আন্দোলনে কোন ফল না পেয়ে আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায় প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে গতকাল বেলা ১২টায় নতুন হল নির্মানের দাবিতে বিক্ষোব মিছিলপ্রশাসনিক ভবন আধা ঘন্টা অবরুদ্ধ করে রাখে। এসময় সহকারি প্রক্টর নূর মোহাম্মাদ শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাইলে ব্যার্থ হন। তিনি বলেন দ্রুত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসে সন্তোশজনক ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনে প্রগতিশিল নের্তৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনায় বসতে অযুহাত দেখাচ্ছে। তবে দুই দিনের মধ্যে কোন সিদ্ধান্ত না দিলে প্রশাসনিক ভবনে তালা ঝোলানো হবে।

:: Dainik Destiny :: হল নির্মাণসহ চার ইস্যুতে উত্তাল জবি

:: Dainik Destiny :: হল নির্মাণসহ চার ইস্যুতে উত্তাল জবি

'স্বাধীনতা লাভের পরও রয়ে গেছে স্বাধীনতার শত্রু'

জবি রিপোর্টার
বাংলাদেশ এমন একটি দেশ যেখানে স্বাধীনতা লাভের পরও রয়ে গেছে স্বাধীনতার শত্রু। আজও তারা পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি। রাজনৈতিক ও সামাজিকভাবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে।

বাচ্চু রাজাকরের ফাঁসির রায় ঘোষণায় আনন্দ র‌্যালি শেষে আমরা মুক্তিযোদ্ধার সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত সমাবেশে গতকাল এসব কথা বলেন শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ সেলিম। সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. এসএম আনোয়ারা বেগম, গেরিলা যোদ্ধা শাহ মাহবুব হাসান পাশা, আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জাম শাহীন প্রমুখ। বক্তারা ইন্টারপোলের মাধ্যমে বাচ্চু রাজাকারকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানায়। দুপুর ১২টায় ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনন্দ র‌্যালী বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্যের সামনে সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে আরও বক্তব্য রাখেন, ছাত্রলীগ সভাপতি এফ এম শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম।

Link: http://www.dainikdestiny.com/index.php?view=details&type=main&cat_id=1&menu_id=2&pub_no=536&news_type_id=1&index=3

অশোভন আচরণ করায় অবরুদ্ধ জবি ছাত্রলীগের সভাপতি

নিজস্ব প্রতিবেদক:
এক ব্যবসায়ীর সঙ্গে অশোভন আচরণ করায় গত শনিবার রাতে অবরুদ্ধ হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ছাত্রলীগের সভাপতি এফএম শরিফুল ইসলাম শরিফ। রাজধানীর পুরান ঢাকার কলতাবাজারের বার্গার হাউসের মালিকের সঙ্গে গত শনিবার রাতে অশোভন আচরণ করেন শরিফ ও তার সঙ্গীরা। এ ঘটনার জের ধরে তাদেরকে আটক ও শারীরিক আঘাত করা হয়। এতে শরিফের মাথায় ক্ষতের সৃষ্টি হয়। সরেজমিন ঘুরে এ তথ্য জানা গেছে।

একই দিন গভীর রাতে ছাত্রলীগের ৪০ থেকে ৫০ নেতাকর্মী বার্গার হাউস থেকে তাকে মুক্ত করে ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে ভর্তি করে। এর জের ধরে গতকাল সন্ধ্যায় ছাত্রলীগের ১০-১২ কর্মী বার্গার হাউসে হামলা করে। বার্গার হাউস বন্ধ থাকায় তারা কিছু সময় ইট-পাটকেল ছুড়ে চলে যায়। সূত্র জানায়, গত শনিবার রাত সোয়া ১০টার দিকে শরিফুল ইসলাম শরিফ ও এক সাংবাদিক কলতাবাজারের এক বার্গার হাউসে এসে খাচ্ছিলেন। রাত বেশি হওয়ায় দোকানের মালিক তাদেরকে বিল পরিশোধের অনুরোধ জানান। কিন্তু ওই সময় সভাপতি ও দোকান মালিকের সঙ্গে বিল নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগের সভাপতি দোকান মালিকের সঙ্গে অশোভন আচরণ করেন। এ সময় দোকান মালিকের ডাকে কলতাবাজারের স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে আধাঘণ্টা অবরোধ করে রাখেন। এ প্রসঙ্গে জানতে জবি শাখার সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ ছিল। বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলাম সিরাজ জানান, এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা। সভাপতি বাসা থেকে নামতে গেলে টিনের আঘাতে মাথা ফেটে যায়।



সূত্র: সকালের খবর। নিউজ লিংক: http://www.shokalerkhabor.net/details_news.php?id=121006&&+page_id=+29