জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যাপ

জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্ট নেটওয়ার্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকার, সদরঘাটে অবস্থিত। পূর্বতন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুরু।

২০১২-২০১৩ সেশনে ভর্তিচ্ছু বন্ধুদের জন্য বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ম্যাপ নিম্নে দেওয়া হল।


এবার ধর্ষিত ও খুন হল আমাদের জবি ছাত্রের আপন ছোট বোন

ছাত্রীকে ধর্ষণের পর হত্যা
আবার ময়না তদন্তের নির্দেশ

ফরিদপুর সদর উপজেলার কাশিমাবাদ গ্রামের নবম শ্রেণীর এক মেধাবী ছাত্রীকে উত্ত্যক্ত করা হতো। প্রস্তাব দেওয়া হয়েছিল বিয়ের। প্রত্যাখ্যান করেন বাবা-মা হারা মেয়েটির চাচা। ওই মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ ঝুলিয়ে দেওয়া হয় বিশাল মেহগনি গাছে।
এ ঘটনায় হত্যা মামলা করেন মেয়েটির ভাই। গ্রেপ্তার করা হয় দুজনকে। কিন্তু ময়নাতদন্তের সময় মেয়েটিকে হত্যা ও ধর্ষণের কোনো আলামত পাননি ফরিদপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক অঞ্জন কুমার দাস। ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে ফরিদপুরের বিচারিক হাকিমের আদালতে আবার ময়নাতদন্তের আবেদন করেন বাদী। এ আদালতের হাকিম আবদুল্লাহ আল মাসুদ গত বৃহস্পতিবার আবার ময়নাতদন্তের জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আবার ময়নাতদন্তের জন্য জাকিয়ার মরদেহ আজ শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে কবর থেকে তোলা হবে। এদিকে কবর থেকে মেয়েটির মৃতদেহ দুই দফায় চুরির চেষ্টা করে দুর্বৃত্তরা। কিন্তু গ্রামবাসীর পাহারার কারণে তা সম্ভব হয়নি।
মেয়েটির নাম জাকিয়া আক্তার চম্পা (১৪)। সে পরদিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রী। ক্রমিক নম্বর দুই। তার মা ফাতেমা বেগম মারা গেছেন ২০০৪ সালে। বাবা জাহাঙ্গীর মিয়া মারা গেছেন ২০১০ সালে। মেজো ভাই মো. শহীদুল ইসলাম ও জাকিয়ার চাচা হুমায়ুন মিয়ার সংসারে থেকে পড়াশোনা করছিল। মেয়েটির বড় ভাই মো. হাসিবুল ইসলাম ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে পড়াশোনা করছেন।
মামলার বাদী হাসিবুল ইসলাম বলেন, তাঁদের বাড়ি থেকে ২০০ গজ দূরে উলুকান্দা গ্রামের সালাম মাতুব্বরের বাড়ি। সালামের বেয়াই শামীম মণ্ডল (২২) ছয়-সাত মাস ধরে তাঁর বোন জাকিয়াকে উত্ত্যক্ত করাসহ তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে আসছিলেন।
জাকিয়ার আরেক চাচা মো. আলমগীর মিয়া বলেন, ‘গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় শামীম ও সালাম মাতুব্বরের শ্যালক আবুল খাঁ এসে জাকিয়ার সঙ্গে শামীমের বিয়ের প্রস্তাব দেন। আমি এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে আবুল খাঁ হুমকি দিয়ে বলেন, ‘কথাডা রাখলে ভালো করতেন। ভাবতেও পারবেন না এর পরিণতি কী হতে পারে।’
মামলার এজাহারে বলা হয়েছে, ১৪ ডিসেম্বর সন্ধ্যায় প্রতিবেশী সালাম মাতুব্বরের স্ত্রী পারভীন বেগম জরুরি কাজের কথা বলে স্কুলছাত্রী জাকিয়াকে বাড়িতে ডেকে নিয়ে যান। ওই দিন জাকিয়ার এক চাচাতো বোনের গায়েহলুদের অনুষ্ঠান চলছিল। জাকিয়ার পরনেও ছিল হলুদ রঙের শাড়ি। পরদিন বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে মেহগনির বাগানে একটি গাছে ঝুলন্ত অবস্থায় জাকিয়ার মৃতদেহ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
জাকিয়ার মৃতদেহের সুরতহাল প্রতিবেদন করেন ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান। বৃহস্পতিবার তিনি প্রথম আলোকে বলেন, ‘মৃতদেহে আঘাতের দৃশ্যমান কোনো চিহ্ন পাওয়া না গেলেও ধর্ষণের আলামত পাওয়া গেছে। এ কথা আমি প্রতিবেদনে উল্লেখ করেছি। তা ছাড়া লম্বা মেহগনি গাছে লাশটি ঝুলতে দেখা যায়। এই বয়সী একটি মেয়ে ওই গাছে উঠে গলায় ফাঁস দেবে, তা কল্পনা করা যায় না। মেয়েটির জুতা ওই গাছ থেকে ২০ গজ দূরে পাশাপাশি পরিপাটি অবস্থায় দেখা গেছে; যা অস্বাভাবিক।’
ময়নাতদন্তের পর জাকিয়ার মৃতদেহ গোসল করান কাশিমাবাদ গ্রামের রুবিয়া খাতুন (৬০) ও আম্বিয়া খাতুন (৪৮)। তাঁরা প্রথম আলোকে বলেন, ‘জাকিয়ার শরীরে ধর্ষণের আলামত ছিল সুস্পষ্ট।’
ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী বলেন, ‘চিকিৎসক অঞ্জন কুমার দাসের ময়নাতদন্তের প্রতিবেদন নিয়ে প্রশ্ন ওঠার পর আমি তাঁর সঙ্গে তিন দফা কথা বলেছি। প্রতিবারই তিনি বলেছেন, তিনি তদন্তকালে যা পেয়েছেন, তা-ই উল্লেখ করেছেন।’
গত বুধবার সরেজমিনে কাশিমাবাদ গ্রামে গিয়ে দেখা যায়, উলুকান্দা-কাশিমাবাদ গ্রামীণ সড়কের পাশে পারিবারিক কবরস্থানে জাকিয়ার কবর। বাড়ি থেকে বিদ্যুতের তার টেনে কবরস্থান আলোকিত করার ব্যবস্থা করা হয়েছে।
ওই গ্রামের মো. মাসুদ মিয়া বলেন, ‘২৪ ডিসেম্বর রাত থেকে কবরটি পাহারা দিচ্ছি। এর মধ্যে ২৮ ডিসেম্বর রাত ১২টা ও ১ জানুয়ারি ভোর চারটার দিকে মাইক্রোবাসে করে আট-দশজন লোক কবরের কাছে এসেছিল। আমরা ধাওয়া দেওয়ায় তারা পালিয়ে যায়।’
কানাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন বলেন, ‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার না হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। চিকিৎসকেরা সমাজে হেয়প্রতিপন্ন হবেন। তাই মেয়েটির লাশের পুনরায় ময়নাতদন্তের প্রয়োজন।’
মামলা ও গ্রেপ্তার: জাকিয়া হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আবুল খায়ের মোল্লা বলেন, ‘মামলার এজাহারভুক্ত দুই আসামি আবুল খাঁ (৩২) ও হাসেম খাঁকে (২৮) ১৫ ডিসেম্বর রাতে গ্রেপ্তার করা হয়েছে। এক দিনের পুলিশি রিমান্ডে তাঁরা কিছু তথ্য দিয়েছেন। তা যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনে তাঁদের আবার রিমান্ডে আনা হবে।’
এজাহারভুক্ত অন্য চার আসামিসহ দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এসআই।

জবিতে অনার্স (সম্মান) প্রথমবর্ষ সাক্ষাৎকার শুরু ১৩ জানুয়ারী

জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্ট নেটওয়ার্ক
আগামী ১৩ জানুয়ারি, ২০১৩ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষ প্রথম সেমিষ্টারের সকল ইউনিটের (এ, বি, সি এবং ডি ইউনিট) ভর্তির সাক্ষাৎকার ও সাবজেক্ট চয়েস ফরম পূরণ শুরু হবে।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্ত থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান হয়, ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীকৈ সাক্ষাৎকার গ্রহণের দিন হতে তিন দিনের মধ্যে প্রাপ্ত বিষয়ে অবশ্যই ভর্তি হতে হবে, অন্যথায় ভর্তি হতে পারবে না। কোন প্রার্থী নির্ধারিত দিনে উপস্থিত না হতে পারলে পরবর্তীতে আর বিবেচিত হবে না। ১৩ থেকে ১৭ জানুয়ারী পর্যন্ত সাক্ষাতকার গ্রহণ করা হবে।
এ সময়ে ‘এ’ ইউনিটের সাক্ষাৎকার বিজ্ঞান ভবনের মনোবিজ্ঞান বিভাগে (নীচতলা কনফারেন্স রুমে), ‘বি’ ইউনিটের সাক্ষাতকার কলা অনুষদের ডিন কার্যালয়ে ‘সি’ ইউনিটের সাক্ষাৎকার নতুন একাডেমিক ভবনে (৭ম তলা ৭১৯ নম্বর কক্ষে), ‘ডি’ ইউনিটের সাক্ষাৎকার সামাজিক বিজ্ঞান ভবন-১,এ অনুষ্ঠিত হবে।
‘এ’ ইউনিটে মানবিক শাখার মেধাক্রম ১ থেকে ৩৫০০ পর্যন্ত, অন্যান্য শাখার মেধাক্রম ১ থেকে ১৮৭ পর্যন্ত,  ‘বি’ ইউনিটে মানবিক শাখার মেধাক্রম ১ থেকে ১,০০০ পর্যন্ত, বিজ্ঞান শাখার মেধাক্রম ১ থেকে ৩৫০ পর্যন্ত, বাণিজ্য শাখার মেধাক্রম ১ থেকে ২৫০ পর্যন্ত, ‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখার মেধাক্রম ১ থেকে ১৪০০ পর্যন্ত, অন্যান্য শাখার মেধাক্রম ১ থেকে ১৩০ পর্যন্ত, এবং ‘ডি’ ইউনিটে মানবিক শাখার মেধাক্রম ১ থেকে ৬০০ পর্যন্ত, বিজ্ঞান শাখার মেধাক্রম ১ থেকে ২৫০ পর্যন্ত, বাণিজ্য ও অন্যান্য শাখার মেধাক্রম ১ থেকে ১২০ পর্যন্ত শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েস ফরম পূরণ ও সাক্ষাৎকার গ্রহণ করা হবে। উল্লেখ্য যে, ২য় পর্বের সাক্ষাৎকার ২১ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষ প্রথম সেমিষ্টারের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ‘ডি’ ইউনিটে সর্বোচ্চ ৫৪০টি আসনের বিপরীতে ২,৭৮১ জন (মানবিক  ২,০৫০ জন, বিজ্ঞান শাখা ৪৮৬ জন এবং বাণিজ্যঅন্যান্য ২৪৫ জন) পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হন। উল্লেখ্য, ৪২,৬৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪,৩৯৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। উক্ত ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও Website-এ (www.jnu.ac.bd) পাওয়া যাবে।

এছাড়াও, যে কোন মোবাইল থেকে ম্যাসেজের  মাধ্যমে এই ফলাফল জানা যাবে। এজন্য যে কোন মোবাইল থেকে ম্যাসেজ অপশনে গিয়ে
JNU লিখে একটি Space দিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে আবার একটি স্পেস দিয়ে ইউনিটের নাম (যেমন: ‘D’) লিখে ১৬২৪২ নম্বরে ম্যাসেজ পাঠিয়ে দিলে ফিরতি ম্যাসেজে ফলাফল জানা যাবে। যেমন: JNU <space> Roll Number <space> Unit D  লিখে 16242 নম্বরে সেন্ড করলে ফিরতি ম্যাসেজে ফলাফল জানা যাবে। মৌখিক পরীক্ষার সময়সূচী পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও পত্রিকার মাধ্যমে জানানো হবে।

How to make a free wonderful website in bangle

বর্তমানে তথ্য প্রযুক্তির যুগের সাথে তাল মিলিয়ে চলতে ইনটারনেট ব্যাবহার অপরিহার্য। কিন্তু এই ইন্টারনেট ব্যাবহারকে অর্থপূর্ণ করা সহজ। আপনি চাইলে আপনার মেধা দিয়ে ইন্টারনেটের দ্বারা উপকৃত হতে পারেন।

ফ্রি ওয়েবসাইট খুলে আপনার সাইটকে অর্থপূর্ণ করুন। গুগল আ্যডসেন্সের মাধ্যমে উপার্জন করুন।

ই-ব্লগার এবং ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে সহজেই ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায়। এখন আমরা ব্লগারের মাধ্যমে কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায় তা দেখব।

প্রথমে নিম্নের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
www.blogger.com
এর পর এই সাইট আসবে। এখাকে ক্রিয়েট ইউর ব্লগ এ ক্লিক করতে হবে।

এখন একটা নতুন পেজ আসবে এখানে গুগল এ্যাকাউন্ট তৈরি করতে হবে।

এখানে নির্ধারিত ঘরগুলো পুরক করে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে।


তারপর আমরা মূল ব্লগসাইটে প্রবেশ করব এখাকে ব্লগের নাম এবং ওয়েব এ্যাড্রেস দিতে হরে। মনে রাখবেন এই ওয়েব সাইট ব্রাউজ করেই মুলত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। নির্ধারিত স্থানে ওয়েব এ্যাড্রেস লিখে চেক কওে নিতে হবে এই নামে অন্য কোন সাইট আছে কিনা।
http://www.bdblogger24.blogspot.com/


চেক করে এই নামে অন্য সাইট থাকলে চেন্জ করে এভেইলেবল একটি সাইট এ্যাড্রেস দিব। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করব।
http://www.bdblogger24.blogspot.com/


তারপর যে সাইটটি প্রবেশ করবে সেখানে আমাদের ব্লগের আউটলুক সেট করতে হবে। যে কোন একটি টেমপ্লেট চুজ করে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে।
http://www.bdblogger24.blogspot.com/


এরপর আমাদেও ব্লগ সাইটটি তৈরি হয়ে যাবে। স্টার্ট ব্লগ বাটনে ক্লিক করে সাইটে প্রবেশ করতে হবে।
http://www.bdblogger24.blogspot.com/



এখন আপনার ব্লগ সাইট তৈরি হয়ে গেছে। এখন আপনি আপনার নির্দিষ্ট এ্যাড্রেস লিখে ব্রাউজ করলে আপনার সাইটের টেমপ্লেট শো করবে।
http://www.bdblogger24.blogspot.com/

এখন আপনার সাইটে আপনি ব্লগ পোস্ট করে পাবলিশ করতে পাবেন। আপনার সাইটটি  তথ্যপূর্ণ করে প্রকাশ করুন। সবার কাছে আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ করুন।
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করে জানান।

IF you feel cool response please.