সর্বকালের সেরা হরর মুভি- 'দ্যা শাইনিং'

সম্প্রতি আইএমডিবি (ইন্টারনেট মুভি ডাটাবেজ) সর্বকালের সেরা হরর সিনেমার একটি তালিকা প্রকাশ করেছে। তালিকার শীর্ষে রয়েছে স্ট্যানলি কুবরিক পরিচালিত ১৯৮০ সালের ক্ল্যাসিক হরর সিনেমা ‘দ্যা শাইনিং’। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

স্টিফেন কিং-এর উপন্যাস অবলম্বনে নির্মিত এবং জ্যাক নিকলসন অভিনীত এই সিনেমাটি দর্শকদের ভোটে এবং রেটিংয়ে সর্বকালের সেরা হরর সিনেমার খেতাব পেয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ১৯৭৯ সালের সিনেমা ‘এলিয়েন’ এবং ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘শন অফ দ্যা ডেড’।

‘পিপল’ ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, আলফ্রেড হিচককের ‘সাইকো’ (১৯৬০) এবং ‘ক্লোভারফিল্ড’ (২০০৮)  রয়েছে শীর্ষ পাঁচ সিনেমার তালিকায়।

এমা স্টোন অভিনীত ২০০৯ সালের সিনেমা ‘জম্বিল্যান্ড’ রয়েছে ষষ্ঠ স্থানে এবং সিরিয়াল কিলার মুভিসিরিজ ‘স’ রয়েছে সপ্তম স্থানে। এছাড়া সেরা দশের তালিকায় রয়েছে ১৯৭৩ সালের ‘দি এক্সরসিস্ট’, ২০০২ সালের ‘২৮ ডেজ লেটার’ এবং জনি ডেপ অভিনীত ২০০৭ সালের সিনেমা ‘সুইনি টড: দ্যা ডেমন বারবার অফ ফ্লিট স্ট্রিট’।

ঢাকা বিভাগ

 সংক্ষিপ্ত বিবরণ
ঢাকা বাংলাদেশের রাজধানী ও বিভাগীয় শহর। দেশের সাতটি বিভাগের মধ্যে ঢাকা অন্যতম। শিল্প, সাহিত্য ও সংস্কৃতিক দিক দিয়ে ঢাকা অত্যন্ত সমৃদ্ধশালী। ঢাকা বিভাগের জেলা সমুহ শিক্ষায়, সাহিত্যে ও সংস্কৃতিতে সমুন্নত।

ঢাকা (ইংরেজি: উযধশধ, অতীতে উধপপধ বানানটি ব্যবহৃত হত) বাংলাদেশের সংবিধানের ৫(ক) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের রাজধানী এবং ঢাকা বিভাগের প্রধান শহর। ঢাকা একটি মেগাসিটি এবং দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান শহরও বটে। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহর বাংলাদেশের বৃহত্তম শহর। ঢাকার মহানগর এলাকার জনসংখ্যা প্রায় ১ কোটি ২০ লক্ষ। এটি বিশ্বের নবম বৃহত্তম এবং সর্বাপেক্ষা ঘন জনবহুল শহরগুলির অন্যতম। ঢাকা শহরটি মসজিদ শহর নামেও পরিচিত।

সিমানা: ঢাকা বিভাগের উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে বরিশাল বিভাগ, পূর্বে সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং পশ্চিমে খুলনা ও রাজশাহী বিভাগ অবস্তিত।

আয়তন: ঢাকা বিভাগের আয়তন একত্রিশ হাজার একশত আটাত্তর বর্গ কিলোমিটার।

জনসংখ্যা: ঢাকা বিভাগের জনসংখ্যা প্রায় তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ তিরানব্বই হাজার জন।

জেলা: ঢাকা বিভাগে মোট সতেরটি জেলা। জেলা গুলো হল:

১.    ঢাকা
২.    গাজীপুর
৩.    নেত্রকোনা
৪.    এয়মনসিংহ
৫.    শেরপুর
৬.    জামালপুর
৭.    টাঙ্গাইল
৮.    কিশোরগঞ্জ
৯.    মানিকগঞ্জ
১০.    নরসিংদী
১১.    নারায়নগঞ্জ
১২.    মুন্সিগঞ্জ
১৩.    ফরিদপুর
১৪.    রাজবাড়ী
১৫.    গোপালগঞ্জ
১৬.    মাদারীপুর এবং
১৭.    শরীয়তপুর

জবিতে ভর্তি পরীক্ষায় আবারো জালিয়াতির অভিযোগ:- আটক ২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুক্রবার অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনা ভর্তিচ্ছু ছাত্র সহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী মো. ইমরান হোসেনকে আটক করা হয়।
এর আগে গত শুক্রবারও ‘এ’ ই্উনিটের ভর্তি পরীক্ষায় একই ধরণের ঘটনা ঘটে। এতে জড়িত দুইজনকে আটক করলেও ঘটনা ধামাচাপা দেয়ার জন্য তাদের ছেড়ে দেয় জবি প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সুত্র জানায়, সাড়ে ৩ টায় পরীক্ষা শুরুর পর কলা ভবনের ১০০৭ নং কক্ষের পরীক্ষার্থী রুপম ইসলাম (রোল ১২৩০৭৯৮) কে  সংশ্লিষ্ট হলের পরিদর্শক সন্দেহবশত তল্লাশী করলে ওই ছাত্রের কাছে মোবাইল পান। পরীক্ষার হলে কেউ মোবাইল রাখতে পারবে না এমন নির্দেশনা আগে থেকেই ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই পরিদর্শক জানান, তার কাছে পাওয়া মোবাইলের আজকের পরীক্ষার উত্তর পত্র সংশ্লিষ্ট ২ টি এস.এম.এস পাওয়া যায়। যা ০১৬৮৫৬০২৮৯৫ নম্বর থেকে  ৪ টা ৯ মিনিট একটি  ও ৪ টা ১১ মিনিটে অপর এস.এম.এস টি পাঠানো হয়েছে।
পরে প্রক্টর কার্যালয়ে জিজ্ঞাসাবাদে আটককৃত ছাত্র রুপম ইসলাম স্বীকার করেন যে, রানা নামের একজনের (প্রাণীবিদ্যা, ঢাকা কলেজ) সাথে তার ৩০ হাজার টাকায় উত্তর পত্র সরবরাহের চুক্তি হয়। সে অনুযায়ী শুক্রবার পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে ৫ হাজার টাকা অগ্রীম প্রদান করেছে সে।
পরে নম্বরটি ধরে ফোন করলে জানা যায় এস.এম.এস.সরবরাহকারী জবি ছাত্রলীগের কর্মী ইমরান হোসেন (রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স)। ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে কামরুল ও বিপ্লব (ইতিহাস বিভাগ) নামের আরও দুইজন এ ঘটনায় জড়িত বলে জানান।
ইমরান,বিপ্লব, কামরুল জবি ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক শ্রাবণ গ্রুপের কর্মী এবং বর্তমানে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সমর্থক বলে জানা যায়।
অন্যদিকে এক ছাত্রীকে উত্তক্ত করার ঘটনাকে কেন্দ্র করে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি সমর্থকদের মধ্যে ধাওযা পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তবে অসমর্থিত সুত্র জানায়,উত্তর সরবরাহের ঘটনায় ইমরানের জড়িত থাকার বিষয়টি  প্রমাণ হওয়ার কারণে ঘটনাটি অন্যরকম মোড় দেয়ার জন্য ওই গ্রুপটি পরিকল্পিত ভাবেই ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বিবাদ সৃষ্টির পায়তারা করে।
এ বিষয়ে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, এ ধরণের ঘটনার সাথে জড়িতরা  ছাত্রলীগের কর্মী নন।
সভাপতি শরীফুল ইসলাম বলেন, উত্তর পত্র সরবরাহের ঘটনায় জড়িতরা ছাত্রলীগ নামধারী। তারা ছাত্রলীগের ভাবমূর্তী নষ্ট করার জন্যই সংগঠনের নাম ব্যবহার করে। এদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিবে বলে জানান তিনি।
ঘটনার সত্যতা স্বীকার করে জবি প্রক্টর অশোক কুমার সাহা বলেন,উত্তর পত্র সহ ছাত্র আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জবিসহ ঢাকা কলেজের ছাত্রের নাম পাওয়া যায়। পরে ইমরান নামের একজনসহ ভর্তিচ্ছু রুপম ইসলামকে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনার সাথে জড়িত সিন্ডিকেট খুজে বের করার ”েষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
শিবির সন্দেহে আটক ১
এদিকে শিবির সন্দেহে মোস্তাফিজুর রহমান নামের এক সাবেক ছাত্রকে পুলিশে সোপর্দ করে জবি প্রশাসন।


জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০১২

হাটি হাটি পা-পা করে সাত বছর পেরিয়ে অষ্টম বছরে পা রাখতে চলেছে রাজধানীর দ্বিতীয় বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিভিন্ন প্রতিকুলতা পেরিয়ে সফলতার সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়। ২০ অক্টবর ২০১২ অষ্টম বছরে পদার্পণ উপলক্ষে পালিত হতে যাচ্ছে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০১২’।

এ দিনটি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছে। সকাল ৮.৩০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেরব উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) অধ্যাপক ড. এ. কে. আজাদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়নগঞ্জ-১ আসনের সাংসদ জনাব নজরুল ইসলাম বাবু। উদ্বোধন শেষে, সুসজ্জিত ঘোড়ার গাড়ীসহ ব্যান্ডদলের বাজনার তালে তালে উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ এর নেতৃত্বে আনন্দ র‌্যালী শহীদ মিনার হতে ক্যাম্পাস ঘুরে রায় সাহেব বাজার এবং ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হবে। বিশ্ববিদ্যালয় সূত্র।

এছাড়া সারাদিনব্যাপী বিভিন্ন বিভাগ কর্তৃক আয়োজিত বিভিন্ন আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হবে বিশ্ববিদ্যালয় দিবস। বিশ্ববিদ্যালয় দিবস উপলেক্ষ আয়োজক কমিটি কর্তৃক দুই দিন আগ থেকে আলোক সজ্জ্বায় সাজান হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, নতুন ভবন, শহীদ মিনার, অবকাশ ভবন সহ বিভিন্ন ফ্যাকাল্টি ভবন সমুহ।

১৯ অক্টোবর জবি ২০১২-১৩ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

আগামী ১৯ অক্টোবর (শুক্রবার) একযোগে একুশটি পরীক্ষা কেন্দ্রে বিকাল ৩:০০ থেকে ৪:৩০টা পর্যন্ত ২০১২-১৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণীর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ‘বি’ ইউনিটে ৭২০টি  আসনের (মানবিক-৪৯০টি, বিজ্ঞান-১৫০টি, বাণিজ্য ও অন্যান্য-৮০টি) বিপরীতে ৪২,৭২৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

১২০০০০১ থেকে ১২০৭৫০০ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (সদরঘাট সংলগ্ন),
১২০৭৫০১ থেকে ১২০৮৮০০ পর্যন্ত পগোজ স্কুলে (জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন),
১২০৮৮০১ থেকে ১২১০৮০০ পর্যন্ত সকরারী কবি নজরুল কলেজে (লক্ষ্মীবাজার, ঢাকা),
১২১০৮০১ থেকে ১২১২৮২০ পর্যন্ত সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজে (লক্ষ্মীবাজার, ঢাকা),
১২১২৮২১ থেকে ১২১৩৮২০ পর্যন্ত ঢাকা গভর্নমেণ্ট মুসলিম হাই স্কুল (বাহাদুর শাহ পার্ক, ঢাকা),
১২১৩৮২১ থেকে ১২১৫৩২০ পর্যন্ত ঢাকা মহানগর মহিলা কলেজে (লক্ষ্মীবাজার, ঢাকা),
১২১৫৩২১ থেকে ১২১৬৭২০ পর্যন্ত ফজলুল হক মহিলা কলেজে (গেন্ডারিয়া, ঢাকা),
১২১৬৭২১ থেকে ১২১৮৭২০ পর্যন্ত শেখ বোরহানুদ্দিন কলেজে (চানখাঁরপুর, ঢাকা),
১২১৮৭২১ থেকে ১২১৯৯৭০ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজে (বুয়েট ক্যাম্পাস, ঢাকা),
১২১৯৯৭১ থেকে ১২২১৩৭০ পর্যন্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা),
১২২১৩৭১ থেকে ১২২৭৩৭০ পর্যন্ত ইডেন কলেজে (আজিমপুর, ঢাকা),
১২২৭৩৭১ থেকে ১২২৮৮৭০ পর্যন্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজে (আজিমপুর, ঢাকা),
১২২৮৮৭১ থেকে ১২৩০৩৭০ পর্যন্ত মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (রাজারবাগ পুলিশ লাইনের পূর্বে),
১২৩০৩৭১ থেকে ১২৩২৩৭০ পর্যন্ত মাতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে (মতিঝিল, ঢাকা),
১২৩২৩৭১ থেকে ১২৩৩৩৭০ পর্যন্ত ঢাকা কলেজিয়েট স্কুলে (সদরঘাট, ঢাকা),
১২৩৩৩৭১ থেকে ১২৩৫০৭০ পর্যন্ত আইডিয়াল কলেজে (সেন্ট্রাল রোড, ঢাকা),
১২৩৫০৭১ থেকে ১২৩৮০৭০ পর্যন্ত ঢাকা কলেজে (নিউমার্কেট, ঢাকা),
১২৩৮০৭১ থেকে ১২৩৯২৭০ পর্যন্ত আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজে (আজিমপুর, ঢাকা),
১২৩৯২৭১ থেকে ১২৪০৪৭০ পর্যন্ত অগ্রণী স্কুল এন্ড কলেজে (ঢাকা),
১২৪০৪৭১ থেকে ১২৪১৮৭০ পর্যন্ত সরকারি টিচার্স ট্রেনিং কলেজে (ঢাকা) এবং
১২৪১৮৭১ থেকে ১২৪২৮০০ এবং ১২৪২৮০১ থেকে ১২৪২৮০৭ পর্যন্ত ধানমন্ডি বয়েজ স্কুলে পরীক্ষা কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার দিনে এইচ.এস.সি./সমমান-এর মূল রেজিস্ট্রেশন কার্ড ও তার দুই কপি সত্যায়িত ফটোকপি এবং দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবির পেছনে পরীক্ষার্থীর নাম, ঝগঝ-এর মাধ্যমে প্রাপ্ত রোল নম্বর বাংলায় ও ইংরেজিতে লিখে উক্ত ছবি দুটির প্রত্যেকটি পৃথকভাবে ফটোকপিকৃত রেজিস্ট্রেশন কার্ডের বাম দিকে উপরে স্ট্যাপলার পিন দিয়ে সংযুক্ত করে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপির উপরের অংশে উক্ত রোল নম্বর বাংলা ও ইংরেজিতে লিখতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার হলে পরীক্ষার্থী কর্তৃক আনিত এইচ.এস.সি./সমমান পরীক্ষার ফটোকপিকৃত (সত্যায়িত) দুইটি রেজিস্ট্রেশন কার্ডের একটি শিক্ষার্থীকে প্রবেশপত্র হিসেবে প্রদান করবে। অন্যটি পরীক্ষার হলে জমা রাখা হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা সংরক্ষণ করবে। পরীক্ষার হলে মোবাইল আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও Website-এ (www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে।